প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2026 ইং
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

অনিমেষ মহন্ত
উপজেলা প্রতিনিধি পত্নীতলা নওগাঁ
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ২০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সাজ্জাদ হোসেন সানোয়ার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।তিনি উপজেলার পুইয়া উত্তরপাড়া গ্রামের মো. শামসুল আলমের ছেলে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার বাদপুইয়া গ্রামের বটতলী-পলিপাড়াগামী কাঁচা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ।
পুলিশ জানায়, অভিযানের সময় সাজ্জাদ হোসেনের হেফাজত থেকে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি নিয়ামুল হক বলেন, সকলের সহযোগিতায় পত্নীতলা কে মাদকমুক্ত করতে আমরা পত্নীতলা থানা পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪